করাপশন টক
সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে জামায়াত আমীরের ঈদ শুভেচ্ছা বিনিময়

editor
মার্চ ২৩, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ (২৩ মার্চ) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ বাড়িতে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আবালবৃদ্ধবনিতা, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন সুস্থ থেকে সঠিকভাবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।

তাঁর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় সম্মানিত আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি জনাব ইয়ামির আলী, হবিগঞ্জ জেলা আমীর ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।