করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুনাক এসএমপি সিলেট কর্তৃক শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

editor
মার্চ ২৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

অদ্য ২৪/০৩/২০২৬খ্রিঃ দুপুর ০৩.০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি সিলেট কর্তৃক ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি পুনাকের সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা মহোদয়া।

উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ৪৬ (ছেচল্লিশ) জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে পুরস্কৃত করা হবে। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।