করাপশন টক
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির

editor
মার্চ ২৪, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এসব কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে ছাত্রশিবির সভাপতি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী নিম্নোক্ত কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।”

ঘোষিত কর্মসূচিসগুলো হলো– স্বাধীনতা দিবসের র‍্যালি আয়োজন; আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান; মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ উপহার প্রদান; শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা; সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ উপহার প্রদান; স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।