করাপশন টক
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি

editor
মার্চ ২৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন—চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

শুক্রবার মির্জা আব্বাসের পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্ষীয়ান এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন।

বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।