০১/০৪/২০২৬ খ্রি: রাত আনুমানিক ০০:৩৫ ঘটিকায় জালালাবাদ থানার এসআই (নিঃ) মোঃ নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেন। অভিযানের শুরুতে এসআই মোঃ নূর উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন উৎস হতে প্রাপ্ত তথ্য মতে আসামী মোঃ আব্দুল হক (৩৯), পিতা-মৃত সোনাফর আলী, সাং-কান্দিগাঁও, মাঝপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে তার নিজ বসতঘর হতে মাদকদ্রব্যসহ আটক করেন।
পরবর্তীতে আসামি মোঃ আব্দুল হক এর দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় তার ভাই মোঃ আব্দুল হাসিম (৪১), পিতা-মৃত সোনাফর আলীকে নিজ ঘর থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
অভিযানে উভয় আসামীর নিকট হতে সর্বমোট ৩৫০ পিস ইয়াবা, ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ০১ বক্স মাদক সেবনের সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মজুদ ও বিক্রয়ের কথা স্বীকার করেন।
উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৬ খ্রি:, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/১৯(ক)/২৪(ক)/৩৭ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
