গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪:৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (SV812) যোগে সৌদি আরবের জেদ্দা থেকে আরও ৭ জন নারী কর্মীর সাথে দেশে ফেরেন রিজিয়া বেগম নামের এক নারী। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশ দূতাবাস, জেদ্দার সেইফ হোম থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেন। তার মানসিক অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা এবং পরিবারের সন্ধান ও নিরাপদ হস্তান্তরের জন্য তাকে ব্র্যাকের কাছে হস্তান্তর করেন।
বর্তমানে রিজিয়া বেগম ব্র্যাক লার্নিং সেন্টার, আশকোনায় নিরাপদ অবস্থানে আছেন। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করা হলেও তিনি নিজের পরিচয় বা পরিবারের কোনো তথ্য দিতে পারছেন না। কেবলমাত্র “আমি মুসলিম” এই কথাটিই বারবার বলছেন। তার কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত ডকুমেন্ট নেই। পরিবারের কারও নাম, ঠিকানা বা মোবাইল নম্বরও জানা সম্ভব হয়নি।
বিমান টিকিটে উল্লেখিত তথ্য অনুযায়ী:
নাম: রিজিয়া বেগম
বাবা অথবা স্বামীর নাম: আব্দুর নুর।
এটুকু তথ্য ছাড়া বর্তমানে আর কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই।
আপনাদের সহায়তা অত্যন্ত প্রয়োজন:
রিজিয়া বেগমের পরিবারকে খুঁজে বের করা এখন অত্যন্ত জরুরি। মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
আল আমিন নয়ন,
ম্যানেজার
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার
মোবাইল: ০১৭১২১৯৭৮৫৪
