করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

editor
মার্চ ২, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমটি এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণ করে।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং কাজের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনের বরাবর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।