করাপশন টক
বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬৪৭ বোতল বিদেশী মদ ও পিকআপসহ ০১ জন আটক

editor
এপ্রিল ২, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

০২/০৪/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্টে এসআই (নিঃ) রিয়াজ আহম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালে এসএমপি কন্ট্রোল ও জালালাবাদ থানার বেতার যন্ত্র মারফত তথ্য পান যে, একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ি এয়ারপোর্ট থানা এলাকায় চেকপোস্টের সিগনাল অমান্য করে আম্বরখানা হয়ে মদিনা মার্কেটের দিকে দ্রুতগতিতে আসছে এবং উক্ত গাড়িটিকে এয়ারপোর্ট থানা পুলিশের টহল টিম ধাওয়া করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) রিয়াজ আহম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তেমুখি চেকপোস্টে ব্যারিকেড স্থাপন করে গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক পুলিশ ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে সুনামগঞ্জ রোডের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে অন্য একটি টহল দলের সহায়তায় জালালাবাদ থানাধীন ৬নং টুকেরবাজার ইউনিয়নের টুকেরবাজারস্থ হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি আটক করতে সক্ষম হন।
এ সময় গাড়ির চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের পাশের আসনে থাকা মোঃ অলি (৩৫) (বাম হাত কাটা), পিতা-জলিল মৃধা, মাতা-আলিয়া বেগম, সাং-নমোকান্দি, পোস্টঃ পাচ্চর, থানা-শিবচর, জেলা-মাদারীপুরকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়িটি তল্লাশি করে গাড়িতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৬৪৭ (ছয়শত সাতচল্লিশ) বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক গাড়িসহ সকল মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় জালালাবাদ থানার মামলা নং-০২, তারিখ-০২/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ২৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।