করাপশন টক
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের ০২ নারীসহ মোট ০৪ (চার) সদস্য গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার

editor
এপ্রিল ১১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

গত ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:১৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকা হতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলী (২৫)কে হানিট্র্যাপ চক্রের সদস্য মোঃ আব্দুল জলিল (৩০) কৌশলে প্রতারণার মাধ্যমে অপর সদস্য মোঃ জায়েদ আহমদ (৩৫) এর চালিত সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নং বাসার ৫ম তলায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় ভিকটিমদের জিম্মি করে। ওই বাসায় পূর্ব থেকেই অবস্থানরত জেসমিন আক্তার (২২) এবং চক্রের মূলহোতা তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭) সহ ৪/৫ জন সহযোগী মিলে ভিকটিমদেরকে ধারালো অস্ত্র প্রদর্শন করে ইলেকট্রিক শক প্রদানের মাধ্যমে শারীরিক নির্যাতন চালায়। তাদেরকে জোরপূর্বক উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোট ১০,০০,০০০/- টাকা দাবি করা হয়।

পরবর্তীতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত আত্মীয়-স্বজনের নিকট হতে ৯০,০০০/- টাকা সংগ্রহ করে আনিয়ে দেন। তখন ভিকটিমদ্বয়ের পরিবারের লোকজন কোন সমস্যা আছে মর্মে ধারণা করে সন্দেহের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিকনির্দেশনায় ১০/০৪/২০২৬ খ্রি. ভোর ০৪:২০ ঘটিকায় এসআই (নিঃ) আনোয়ারুল ইসলাম পাঠান ও সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ০৪ জন আসামিকে আটক করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০১টি সিএনজি অটোরিক্সা, ০৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের নিকট থেকে ছিনিয়ে নেয়া iPhone 14 Pro Max ও itel মোবাইল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১০/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৭৯/৪১১/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ৮(১) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ রুজু হয়। আসামি‘দেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো: ১। তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭), পিতা- আজিজুল হক প্রকাশ বাবুল মিয়া, মাতা- ছায়ারুন নেছা, স্বামী- জুবায়ের আহমদ রাজু প্রকাশ সাজু আহমদ, সাং-বাউরবাগ, ২য় খন্ড, সুরইঘাট, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, ২। মোঃ আব্দুল জলিল (৩০), পিতা-আলাল উদ্দিন, মাতা-নাসিমা বেগম, সাং-মোহাম্মদপুর, জাফলং, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। জেসমিন আক্তার (২২) পিতা- জাহাঙ্গীর আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-মিরাবাজার, আগপাড়া, আব্দুল আহাদের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। মোঃ জায়েদ আহমদ (৩৫), পিতা-তোফাজ্জল আলী, মাতা-মালেকা বেগম, সাং-গঙ্গানগর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।