করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার দলের অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন কোচ তারেক আজিজ খান

editor
মার্চ ২, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও বর্তমানে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শান্ত। চলমান বিসিএলেও দায়িত্ব নিয়ে নর্থ জোনকে ফাইনালে তুলেছেন শান্ত। এবার দলের অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন কোচ তারেক আজিজ খান।

মিরপুরে আজ তারেক বলেন, ‘‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’’

পরে উইকেট নিয়ে তারেক বলেন, ‘‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।’

‘সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’’

শিরোপা জয়ে নজর তারেকের, ‘‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।