করাপশন টক
মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি খেলে কোন দেশের ক্রিকেটাররা কত পান

editor
মার্চ ৩, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের জনপ্রিয় খেলা হলো ফুটবল। তবে ক্রিকেটের জনপ্রিয়তাও প্রতিনিয়ত বাড়ছে। ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট হলেও, জনপ্রিয়তায় শীর্ষে টি-টোয়েন্টি ফরম্যাট।

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০০৭ সালে চালু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। আবু ধাবিতে অনুষ্ঠিত হয় টি-টেন টুর্নামেন্ট।

একটা সময়ে খেলাধুলা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু সাম্প্রতিক সময়ে খেলাধুলায় এসেছে পেশাদারিত্ব। যে কারণে খেলার পাশাপাশি খেলোয়াড়দেরও কদর বেড়েছে।

ক্রিকেট খেলে ধন কুবের হয়েছেন অনেক তারকা। আন্তর্জাতিক ম্যাচ খেললে এখন অনেক টাকা পারিশ্রমিক পাওয়া যায়। টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোন দেশের ক্রিকেটাররা কত টাকা পারিশ্রমিক পান, আজ আমরা তা তুলে ধরার চেষ্টা করব।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচ খেলে পারিশ্রমিক হিসেবে পান ৫ লাখ ৬০ হাজার টাকা। ইংল্যান্ডের ক্রিকেটাররা টি-টোয়েন্টি এক ম্যাচের জন্য পেয়ে থাকেন ৩ লাখ ৮৫ হাজার।

দ্বীপরাষ্ট্র শ্রীলংকান ক্রিকেটাররা পেয়ে থাকেন ৩ লাখ ৩৪ হাজার। ভারতের খেলোয়াড়রা একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পারিশ্রমিক হিসেবে পান ৩ লাখ টাকা। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পান ১ লাখ ৫৩ হাজার।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ফি হিসেবে পান ১ লাখ ৪০ হাজার। পাকিস্তানের খেলোয়াড়রা পান ১ লাখ ২১ হাজার। জিম্বাবুয়ের ক্রিকেটারা পান ৬৭ হাজার আর আফগানিস্তানের একজন ক্রিকেটরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে পান ৪২ হাজার টাকা। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।