করাপশন টক
মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার

editor
মার্চ ৯, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশ তাদের আটক করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, শরিফ ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সম্প্রতি তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়।

বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে ভারতীয় পুলিশ বনগাঁ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই পলাতক আসামিকে আটক করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা হাদিকে খুন করার পর আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়েছিল। ভারতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে তারা নজরদারি এড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশি গোয়েন্দাদের নজরদারিতে ছিল।

এই গ্রেপ্তারের ঘটনায় ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ (৮ মার্চ) আসামিদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
তথ্য ঢাকা পোস্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।