করাপশন টক
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-মোরসালিনরা

editor
মার্চ ২১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় দল এখন ভিয়েতনামে। এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, তার আগে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ। ফুটবলারদের দম ফেলার জো নেই। এর মধ্যে চলছে ঈদ উৎসব।

শনিবার (২১ মার্চ) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ভিনদেশ থেকেই ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তায় শমিত সোম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি, আপনারা সবাই উপলক্ষটা উপভোগ করবেন এবং অনেক অনেক আনন্দ করবেন।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঈদ মোবারক সবাইকে। সবার জন্য শুভকামনা।’

ফরোয়ার্ড শেখ মোরসালিন বলেন, ‘ঈদ মোবারক সবাইকে। সবাই পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ করুন। শুভকামনা সবার জন্য।’

এর আগে এক ভিডিওবার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে আর গোটা বিশ্বের মুসলিমদের কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আজ ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা। ঈদ মোবারক।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।