করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজস্থান রয়েলস ২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো

editor
মার্চ ২৪, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা পরখ করেই ২০৮ সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস।

এরপর ২০২২ সালে ফাইনালে উঠলেও গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে যায় রাজস্থান। আইপিএলের প্রথম শিরোপাজয়ী দলটিকে কিনে নিলেন আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। তারা রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। তাদের খরচ হয়েছে ১৬৩ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি।

গত বছর আইপিএলের পর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন বর্তমান মালিক গোষ্ঠী। বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহী ছিল। একাধিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থানের বর্তমান মালিকেরা।

সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই ব্যবসায়ী- ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।

এখন রাজস্থানের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। এই সংস্থার কর্ণধার মনোজ বাদালে। এ ছাড়াও অংশীদার হিসাবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক। তাদের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়াও কয়েকটি সংস্থা রয়েছে।

অন্য দিকে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই) আইপিএলে বিনিয়োগ করতে ইচ্ছুক। তবে তারা সরাসরি কোনও দল কিনবে না। রাজস্থান অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগ করতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।