করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে তারকার মেলা

editor
মার্চ ২৫, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

এই ম্যাচের জন্য ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে এবারের আয়োজনে নেই বেশ কয়েকজন হাই-প্রোফাইল সাবেক তারকা। নির্বাচকের দায়িত্ব ও অন্যান্য ব্যস্ততার কারণে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খানদের মতো পরিচিত মুখদের এবার মাঠের লড়াইয়ে দেখা যাবে না।

বিসিবি সবুজ দল

শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।

বিসিবি লাল দল

জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।