অদ্য ৩০/০৩/২০২৬ খ্রি: রাত ০০.৫৫ ঘটিকায় অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিক-নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি সংলগ্ন শাহীন মেশিনারি নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রহমান আলী @ লিটন (৩৫), পিতা-মৃত আক্তার আলী, সাং-ছত্রিশ, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট‘কে গ্রেফতার করেন।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬২, তারিখ- ৩০/০৩/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
