করাপশন টক
শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি ও মানি লন্ডারিং মামলায় আনিসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

editor
মার্চ ৩০, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন ৷ সিআইডি পরিদর্শক মো. আশরাফুল ইসলাম এ আবেদন করেন।

বাকী দুজন হলেন- আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, আসামিরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিং করেছেন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্তদের বিদেশ যাত্রা বন্ধ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।