করাপশন টক
সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

editor
মার্চ ৩১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিসিএল) লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান বড় শাস্তির মুখে পড়েছেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের অভিযোগে (বল টেম্পারিং) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘটনাটি ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে ঘটে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের আগে আম্পায়াররা লক্ষ্য করেন যে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ বলটি নাড়াচাড়া করছেন। পরে পরীক্ষা করে দেখা যায় বলের কন্ডিশনে অনিয়ম আছে।

পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী (লেভেল-৩ অপরাধ) ফখর জামানকে দোষী ঘোষণা করা হয়। ঘটনার কারণে লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয় এবং বল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ম্যাচ রেফারি রোশন মহানামা পরিচালিত শুনানির পর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফখর অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোর কালান্দার্সের পরবর্তী দুটি ম্যাচে, অর্থাৎ মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর জামান খেলতে পারবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।