করাপশন টক
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না

editor
মার্চ ৩১, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না। শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে হেরে গেছে। ছয়টি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে তাদের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে।

‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ঘরের মাঠে খেলায় তারা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে তারা খুব বেশি ঝুঁকি নেয়নি।

বাংলাদেশ গোল করতে না পারলেও অন টার্গেটে শটের দিক দিয়ে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যায়। ৭৮ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল দলটি—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে বদলি হিসেবে নামালে আক্রমণের গতি বাড়ে, কিন্তু গোলের দেখা আর পাওয়া যায়নি।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও কিছু ভালো সুযোগ পেয়েছিল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের ডিফেন্সের ভুলে সিঙ্গাপুর এগিয়ে যায়। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ গোল করতে না পেরে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।