করাপশন টক
সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের টিম-১ এর অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ ০১ মাদক কারবারি গ্রেফতার

editor
এপ্রিল ২, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের টিম-০১ ইং০১/০৪/২০২৬ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ত্রিনাথ ঠাকুর মন্দির এর বিপরীত পাশে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। কোরবান আলী (৪১), পিতা: আইয়ুব আলী, সাং- জোয়ারিয়ানালা, থানা – রামু, জেলা – কক্সবাজারকে গ্রেফতার করেন। তার হেফাজত হতে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে, সে কক্সবাজার জেলা হতে কমদামে উক্ত ইয়াবা সংগ্রহ করে বেশীদামে বিক্রয়ের জন্য চট্টগ্রামে আনে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা নং-০২, তারিখ-০১/০৪/২০২৬খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণির ১০ (ক)/৪১ রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।