ইতালি উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (৫ মার্চ) রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রেডিও স্টেশন RTL 102.5-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোতে সহায়তা পাঠাতে চায়—বিশেষ করে প্রতিরক্ষা খাতে এবং বিশেষভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়।’
মেলোনি আরও বলেন, ‘শুধু তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ বলেই নয়, বরং ওই অঞ্চলে প্রায় দশ হাজার ইতালিয় নাগরিক বসবাস করছেন এবং সেখানে প্রায় ২,০০০ ইতালিয় সেনা মোতায়েন রয়েছে—যাদের আমরা রক্ষা করতে চাই এবং অবশ্যই রক্ষা করতে হবে।’
সূত্র: মিডল ইস্ট আই
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
