করাপশন টক
বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

editor
এপ্রিল ২, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যয় কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, এ মাস (এপিল) থেকেই সরকারি কর্মীরা ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) শুরু করবেন। খবর রয়টার্সের।

আগামী ১৫ এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে। এর আওতায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং রাষ্ট্র-সংযুক্ত কোম্পানির কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, ‘জ্বালানি ব্যবহার কমানো এবং শক্তি সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি জানান, এই নীতির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোনাসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

এ ছাড়া, জ্বালানি সংকট নিয়ে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি।

বর্তমানে মালয়েশিয়া প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে জ্বালানি ভর্তুকি দিতে, যাতে সাধারণ মানুষের জন্য খুচরা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

অন্যদিকে, দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভর্তুকিবিহীন ডিজেলের দাম টানা চতুর্থ সপ্তাহের মতো বেড়েছে। তবে আরওএন৯৭ পেট্রোলসহ কিছু জ্বালানির দাম সামান্য কমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।