করাপশন টক
বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার অভিযোগ, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

editor
এপ্রিল ২, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এমন অভিযোগ করছেন। খবর তাসের

তার দাবি, ন্যাটোর বাড়তে থাকা সামরিক ব্যয় ও মহড়া এই আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। মারিয়া বলেছেন, পরিসংখ্যানই প্রমাণ করে—ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির পেছনে জোটটির ভূমিকাই স্পষ্ট হয়ে উঠেছে।

জাখারোভা জানান, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলারে, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে।

রাশিয়ার এই কর্মকর্তার দাবি, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলো পৃথকভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব মহড়ায় অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন।

তার অভিযোগ, এসব কার্যক্রমে কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটটির ‘আগ্রাসী মনোভাব’ নির্দেশ করে। ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন জাখারোভা।

একই সঙ্গে ন্যাটোর বিভিন্ন অভিযোগে যেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার বিষয়েও প্রশ্ন তোলেন। রাশিয়ার এ বক্তব্য নতুন করে ন্যাটো-রাশিয়া উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।