করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা

editor
মার্চ ৯, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। তবে তেলক্ষেত্রে যাওয়ার আগেই দেশটির নিরাপত্তাবাহিনী ড্রোনটি ভূপাতিত করে।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, একটি ড্রোন রুব আল-খলিল মরুভূমির দিকে যাচ্ছিল। যেখানে সায়বাহ তেলক্ষেত্র অবস্থিত।

সৌদির আরামকোর তথ্য অনুযায়ী, এই তেলক্ষেত্রটির প্রতিদিন এক মিলিয়ন ব্যারল তেল উৎপাদনের সক্ষমতা আছে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে ইরান। এছাড়া রাজধানী রিয়াদেও ড্রোন হামলার চেষ্টা হয়। এখন পর্যন্ত সৌদি আরবে ইরানের হামলায় দুজন নিহত হয়েছেন। যারমধ্যে একজন বাংলাদেশি প্রবাসী। অপরজন ভারতীয়। এছাড়া ইরানের মিসাইলের আঘাতে ১২ জন আহত হয়েছেন। তাদের সবাইও বাংলাদেশি।

সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।