করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের হামলার হুমকিকে ফাঁকা আওয়াজ বলল ইরান

editor
মার্চ ১০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিচলিত না হয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ট্রাম্পের হুমকি সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

ট্রাম্প তার পোস্টে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ইরানকে ‘২০ গুণ কঠোরভাবে’ আঘাত করবে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের জনগণ ‘আপনার খালি হুমকিকে ভয় পায় না।’

তিনি আরও বলেন, ‘আপনার চেয়েও শক্তিশালীরা ইরানিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে। তাই সাবধান থাকুন, পরে আপনারাই যেন ধ্বংস হয়ে না যান।’

সূত্র: আলজাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।