করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাজা শেষে বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

editor
মার্চ ১৬, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাজা শেষে বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং আসন্ন ঈদকে সামনে রেখে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো বিভিন্ন দেশের মোট ১৩১ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

ফেরত পাঠানো বন্দিদের মধ্যে, ৭০ জন ইন্দোনেশিয়ার, ২৯ জন পাকিস্তানের, ৯ জন ভারতের, ৮ জন শ্রীলংকার, ৪ জন বাংলাদেশের, ৪ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের, ২ জন চীনের, ২ জন কম্বোডিয়ার ও ১ জন ফিলিপাইনের নাগরিক।

সব বন্দিকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে কেএলআইএ–১ ও কেএলআইএ–২ আন্তর্জাতিক বিমানবন্দর, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাসির গুদাং ফেরি টার্মিনাল এবং রানতাউ পানজাং আইসিকিউএস সীমান্তপথ ব্যবহার করে।

প্রত্যাবাসনের টিকিটের অর্থ বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের সহায়তায় বহন করা হয়েছে।

১৬ মার্চ ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, যেসব বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বন্দিদের নিজ দেশে পাঠানো পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর একটি। মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ বন্দিদের সাজা শেষ হওয়ার পর দেশে অবস্থান না করার বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে।

বন্দিদের প্রত্যাবাসন সংক্রান্ত টিকিট ক্রয়সহ অন্যান্য কাজ পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টারে করা যায়। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ নেই।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।