করাপশন টক
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক ও ভারতের মতো দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার করার অনুমতি পেয়েছে

editor
মার্চ ১৭, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের শোধ নিতে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। কোনো জাহাজ যেতে দিচ্ছে না তেহরান সরকার। এমন অচলাবস্থা থেকে মুক্তি পেতে পারে কয়েকটি দেশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, তুরস্ক ও ভারতের মতো দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার করার অনুমতি পেয়েছে। তবে তা সীমিত কিছু জাহাজ।

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শুরুর দিনেই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই সময়ে বাছাই করে সীমিতভাবে কিছু জাহাজ চলাচলের অনুমতি দেয় দেশটির নিরাপত্তা বাহিনী আইআরজিসি।

এতে বৈশ্বিক বাণিজ্য ধসের মুখে পড়ে। তেল ও গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বেড়ে যায় দাম। যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর পর শঙ্কা জাগছে এই অবস্থা বাড়লে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যাবে।

এই অবস্থায় সম্প্রতি পাকিস্তান তাদের ‘করাচি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ে প্রণালিটি অতিক্রম করতে পেরেছিল। যুদ্ধের কারণে নৌ চলাচল ব্যাহত হওয়ার পর খুব অল্প কয়েকটি সফল পারাপারের মধ্যে এটি একটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরাকের তেলমন্ত্রী বলেছেন, বাগদাদ ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ইরাকের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান। যদিও এখনও জাহাজ পার হওয়ার খবর মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।