করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলী লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের

editor
মার্চ ১৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যাকারী ইসরাইল দাবি করেছে যে, তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করেছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজের মতে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন।

তবে ইরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদি এই খবর নিশ্চিত হয়, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হলো। এর আগে হামলার প্রথম দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বপরিবারে নিহত হন।

সূত্র: আলজাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।