করাপশন টক
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে, বিবিসি বাংলা

editor
মার্চ ১৯, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।

বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে তেলের বাজারদর প্রায় পাঁচ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এর আগে ইরানের প্রধান গ্যাসক্ষেত্রে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ওই হামলা চলে বলে তেহরান আগাম সতর্কতার অংশ হিসেবে জানিয়ে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।