করাপশন টক
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় শনিবার ঈদুল ফিতর পালিত হবে

editor
মার্চ ১৯, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় শনিবার ঈদুল ফিতর পালিত হবে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সাইয়েদ দানিয়াল আহমদ বলেন, দেশজুড়ে ২৯ স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও তা দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টেলিভিশন ভাষণে তিনি বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার, ২১ মার্চ।

মালয়েশির মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ঘোষণা করেছিলেন, যদি হরি রায়া শনিবারে পড়ে, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।

এছাড়া হরি রায়া উপলক্ষে সারা দেশে টোল ফিতে ৫০% ছাড় ঘোষণা করেছেন তিনি। এই ছাড় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়া উপলক্ষে যাতায়াতের ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।