করাপশন টক
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

editor
মার্চ ২০, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় পশ্চিমা এই সামরিক জোটের সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’’

তিনি বলেন, ‘‘এখন সেই লড়াইয়ে সামরিকভাবে জয় হয়েছে, যেখানে তাদের জন্য ঝুঁকির পরিমাণ ছিল খুবই নগণ্য। অথচ তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে, যা দিতে তারা বাধ্য হচ্ছে।’’

মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘কিন্তু তারা হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না; যা একটি সাধারণ সামরিক কৌশল মাত্র এবং তেলের এই উচ্চমূল্যের একমাত্র কারণও এটিই।’’

মিত্রদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, ‘‘অত্যন্ত কম ঝুঁকিতে এটি করা তাদের জন্য খুবই সহজ ছিল। কাপুরুষের দল, আর আমরা এটি মনে রাখব!’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।