সৌদি আরবের পূর্বাঞ্চলে আজ শনিবার ২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
পরবর্তীতে আরেকটি পোস্টে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই অঞ্চলে আরও ১২টি ড্রোন ভূপাতিত করেছে।
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ সব হামলার ফলে গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।
তেলসমৃদ্ধ দেশগুলোতে, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিছু হামলা হওয়ায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা আরও বাড়ছে।
