করাপশন টক
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন

editor
মার্চ ২৪, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পরেই তারা এই অস্বীকৃতি জানান।

সোমবার (২৩ মার্চ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

এক্সের পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে। তা থেকে বাঁচতে ‘ফেক নিউজ’ ব্যবহার করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ওয়াশিংটন ও তেল আবিব ভুয়া তথ্য ছড়াচ্ছে।

গালিবাফ আরও বলেন,ইরানি জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি দাবি করে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সব কর্মকর্তা তাদের সর্বোচ্চ নেতা এবং জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

সূত্র: আল জাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।