করাপশন টক
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: জাতিসংঘ মহাসচিব

editor
মার্চ ২৬, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত যেন লেবাননকে গাজার মতো পরিণতির দিকে ঠেলে না দেয়। খবর দ্য ডনের।

বুধবার (২৫ মার্চ) তিনি সাংবাদিকদের বলেন,গাজার যে পরিস্থিতি হয়েছে, তা লেবাননে যেন কোনোভাবেই না ঘটে।’

একই সঙ্গে তিনি সতর্ক করেন যে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে। গত তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হামলা-পালটা হামলা চলছে।

গুতেরেস বলেন, ‘এই অঞ্চলে এবং এর বাইরেও সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে এবং চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননে আমার সাম্প্রতিক সফরে আমি এর কিছু প্রভাব নিজের চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘সেখানেও যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। হিজবুল্লাহকে ইসরাইলের দিকে হামলা বন্ধ করতে হবে। একইভাবে ইসরাইলকেও লেবাননে সামরিক অভিযান ও হামলা বন্ধ করতে হবে, কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।’

মার্চের শুরুর দিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করার হুমকি দেন।

লেবাননের বাইরে বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই এই সংঘাত আরও বিস্তৃত হয়েছে।

গুতেরেস সতর্ক করে বলেন, ‘এই সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা নেতারাও আগে কল্পনা করেননি। বিশ্ব এখন আরও বড় যুদ্ধ, মানবিক দুর্ভোগের বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে গভীর সংকটের ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে।’

এছাড়া, এই সংকট মোকাবেলায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ফরাসি কূটনীতিক জিন আর্নল্টকে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।