করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ‘বিপর্যয়’: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

editor
মার্চ ২৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক বড় ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস। সেইসঙ্গে এই সংকটের সমাধানে কূটনৈতিক পথই সবচেয়ে জরুরি বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিস্টোরিয়াস বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক বড় ধরনের বিপর্যয়। মাত্র দুই সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের কিছু জিজ্ঞেসও করেনি। এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে জড়িয়ে পড়তে চাই না।’

পিস্টোরিয়াস যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।’

তিনি আরও জানান, যদি যুদ্ধবিরতি হয়, তাহলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে জার্মানি আলোচনা করবে।

শেষে তিনি বলেন, ‘কিন্তু সেই সময় এখনো আসেনি। তাই আমরা যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

তথ্যসূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।