করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৬

editor
মার্চ ২৭, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের কোম শহরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দেশটির গণমাধ্যম জামারান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোমের উপ-গভর্নর মোরতেজা হায়াদারি এক বিবৃতিতে জানান, শহরের পারদিসান এলাকায় তিনটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হন। তবে আহতের সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও এই হামলায় ৬ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, আমেরিকান-জায়নিস্ট আগ্রাসীদের হামলায় পারদিসান এলাকায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, পশ্চিম আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান হামিদ সাফারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, উরমিয়া শহরে হামলায় অন্তত চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

এ ছাড়া, নৌরনিউজজানিয়েছে, রাতভর তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, কোম, তাবরিজ ও আহভাজসহ একাধিক শহরে বিমান হামলা চালানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।