ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা জেলায় একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নাগপুর রোডের সিমারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অজয় পান্ডে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে জানান বাসটি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত একটি জনসভা থেকে ফিরছিল।
তিনি বলেন, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং একটি শিশু রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশিস কুমার জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন।
আহতদের অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনে করে জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
