করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন

editor
মার্চ ২৭, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আগে থেকে বলা অসম্ভব। তবে এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিগত করোনা মহামারীর (কোভিড-১৯) ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মস্কোতে ব্যবসায়িক নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে পুতিন এই মন্তব্য করেন।

পুতিন জানান, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিকস ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি (হাইড্রোকার্বন), ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এর ফলে বিশ্ববাজারে এসব পণ্যের সংকট ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে পুতিন উল্লেখ করেন, অনেক বিশেষজ্ঞ এই সংঘাতের সম্ভাব্য ফলাফলকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন। তিনি মনে করিয়ে দেন যে, মহামারী যেমন বিশ্বের প্রতিটি মহাদেশের উন্নয়নের গতি স্তিমিত করে দিয়েছিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিও বিশ্ব অর্থনীতিতে একই ধরনের স্থবিরতা নিয়ে আসতে পারে।

সংঘাতের ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেন, ‘এই মুহূর্তে এর সঠিক পরিণতি অনুমান করা খুবই কঠিন। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সাথে জড়িত, তারাও সম্ভবত বুঝতে পারছেন না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।