করাপশন টক
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতের মুবারক আল কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা

editor
মার্চ ২৭, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

আবারও হামলার শিকার হয়েছে কুয়েতের অবকাঠামো। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল কাবির বন্দর।

কুয়েতের জনপদ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে বন্দরের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকালেই কুয়েতের শুওয়াইখ বন্দরে আরেকটি হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সেই হামলাতেও কেবল অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।