করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংস করল ইরান

editor
মার্চ ২৭, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে, এমন দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি শুক্রবার মেহের নিউজকে এই তথ্য জানান। তিনি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী।

শেখারচি বলেন, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরাইল-ইরান সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে আরও আক্রমণাত্মক কৌশল এনেছে। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে তাদের ওপর হামলা হলে তারা পাল্টা আঘাত দিয়ে শত্রুকে পরাজিত করবে।

তিনি আরও বলেন, ইরান তাদের প্রতিরক্ষা কৌশল চালিয়ে যাবে যতক্ষণ না শত্রুর হুমকি দূর হয়। ইরানের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোতে দীর্ঘকাল ধরে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য সমালোচনা করেন।

হরমুজ প্রণালী নিয়েও সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের মতো থাকবে না এবং যুদ্ধ শেষ হলেও ইরানের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। এছাড়া আঞ্চলিক মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। তিনি আবারও দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।