করাপশন টক
শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখল ইরান

editor
মার্চ ২৭, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে ভারত ও পাকিস্তানসহ চারটি দেশের নাম উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে এ চার দেশের নাম তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।

শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমস এবং দ্যা টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস এক্সে একটি বার্তা শেয়ার করেছেন। এতে ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের প্রতি সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় হামলা চালিয়েছে। এ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরাইলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।