করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের প্রভাবে ইরানে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার

editor
মার্চ ২৭, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য আর্থিক নিরাপত্তা হিসেবেও এটি কাজ করছে।

ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান চায়নালিসিসের তথ্য অনুযায়ী, একটি অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেনে ইরানের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলো থেকে ১০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি বেরিয়ে গেছে। মূলত যেদিন থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করেছে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

চায়নালিসিস আরও জানিয়েছে, এই সময়ের ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত কয়েকটি ডিজিটাল ওয়ালেট সরাসরি আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট। গত বছর আইআরজিসি সম্পর্কিত ওয়ালেটগুলোতে ৩ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি জমা হয়েছে, যা দেশের মোট ক্রিপ্টোকারেন্সি প্রবাহের অর্ধেকেরও বেশি। এই অংশীদারিত্ব ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে চায়নালিসিস।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।