করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ন্যাটোর পাশে থাকবে না: ট্রাম্প

editor
মার্চ ২৮, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে শুক্রবার (২৭ মার্চ) এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম। সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন। আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে।

ফোরামে ট্রাম্প বলেন, ‘আমরা সব সময় তাদের (ন্যাটো) পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে, আমার মনে হয়, আমাদের (তাদের পাশে) থাকা লাগবে না, তাই তো?’ তিনি আরও বলেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।