করাপশন টক
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার মধ্যপ্রাচ্যে আসছে রণতরী ‌‘জর্জ বুশ’

editor
মার্চ ২৮, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’।

বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্র বলেছে, ওই রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীন এলাকায় যাবে। সেন্টকমের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলও রয়েছে।

তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এই অঞ্চলের ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী—ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলোর কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরীই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, বুধবার ইরানের নৌবাহিনী তাদের উপকূলে অবস্থিত ‘কাদের’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন-কে লক্ষ্যবস্তু বানায়।

ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেন, ‘শত্রু পক্ষের বিমানবাহী রণতরীটি আমাদের নজরদারিতে ছিল। এটি আমাদের ক্ষেপণাস্ত্রের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্রই আঘাত হানা হয়েছে, যার ফলে রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।’ তেহরান একে তাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তজনা এবং ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে এই রণতরীটি বর্তমানে ওই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্ঘটনার ধাক্কা সামলে নিয়ে আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ তাদের নির্ধারিত সামরিক মিশন অব্যাহত রেখেছে।

সূত্র: সিএনএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।