করাপশন টক
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত

editor
মার্চ ২৮, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনীর জন্য অতিরিক্ত রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ।

দ্য স্টেটসম্যান সংবাদ মাধ্যমের তথ্য মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ভারত ২ দশমিক ৩৮ লাখ কোটি রুপি বাজেট ঘোষণা করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এস-৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ-দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে।

তবে রাশিয়ার কাছ থেকে কতসংখ্যক এস-৪০০ কেনা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় পরিষদের সভা সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুমোদনের পরে দর নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর করা হবে।

ভারতীয় সেনাবাহিনী এরইমধ্যে রাশিয়ার এস-৪০০ ব্যবহার করছে। ২০১৮ সালে নয়াদিল্লি ৫টি ইউনিট কেনার জন্য ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে এ বছর বাকি দুটি সিস্টেম সরবরাহ করা হবে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।