করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

editor
মার্চ ৩০, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে ইরান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’

তার আগে রোববার ট্রাম্প অন্য একটি সাক্ষাৎকারে জানান, খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়াটা তাদের ইচ্ছাধীন। তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।

তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে ট্রাম্প জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।