করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা

editor
মার্চ ৩০, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের জবাব একই কায়দায় দিচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। আজ সোমবার (৩০ মার্চ) সংঘাতের ৩১তম দিনেও তারা প্রতিশোধমূলক যৌথ হামলা চালিয়ে কাঁপিয়ে দিয়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে।এতে তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরাইলের হাইফা শহরের বাজান তেল শোধনাগারে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়া দেখা গেছে।

হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা হাইফার নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, তাদের বাহিনী ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ (একঝাঁক ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।

এর আগে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর শহরটির তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এ অগ্নিকাণ্ড সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনের ফলে ঘটেছে, তা স্পষ্ট ছিল না।

হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, ইসরাইলের দখলদার বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেইত লিফ-এ হামলায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কয়জন ছিল, আর তাদের সর্বশেষ অবস্থা কী তা জানা সম্ভব হয়নি।

সংগঠনটি জানায়, তারা বেইত লিফ শহরের একটি বাড়ির ভেতরে থাকা ইসরাইলি বাহিনীর ওপর গাইডেড মিসাইল (নির্দেশিত ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।

তারা দাবি করেছে যে, এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।