করাপশন টক
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন মিয়ানমারের জান্তা প্রধান

editor
মার্চ ৩০, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই এই মনোনয়ন ঘোষণা করা হয়।

দেশটিতে সম্প্রতি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রধান বিরোধী দলগুলোকে এতে অংশ নিতে দেওয়া হয়নি। তাই মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। পার্লামেন্টে তার সঙ্গে আরও দুই অনুগত প্রার্থী মনোনয়ন পেয়েছেন, যাদের জেতার সম্ভাবনা খুব কম। খবর বিবিসির।

পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের কারণে পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভ্যুত্থানের পর শুরু হওয়া সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশের বড় অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সামরিক সরকার ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে শান্তির পথে এগোনোর বার্তা দিতে চেয়েছে।

তবে অনেকেই নির্বাচনের প্রক্রিয়াকে প্রহসন হিসেবে দেখেছেন। জনপ্রিয় দলগুলো ভোটে অংশ নিতে পারেনি এবং গৃহযুদ্ধের কারণে দেশের বড় অংশ ভোট থেকে বাদ ছিল। সরকারি পক্ষ এ সমালোচনা অস্বীকার করে, নির্বাচনের অবাধ ও সুষ্ঠু হওয়া দাবি করেছে।

নতুন পার্লামেন্টের প্রায় ৯০% সদস্য মিন অং হ্লাইংয়ের অনুগত, তারা সেনাবাহিনীর সক্রিয় কর্মকর্তা অথবা সামরিক দলের নির্বাচিত প্রার্থী। এ সপ্তাহে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করবে।

মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হতে চেয়েছেন। ২০২০ সালের নির্বাচনে সামরিক দলের ব্যর্থতার কারণে তিনি তখন এই পদে পৌঁছাতে পারেননি, যা পরে অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল।

তবে প্রেসিডেন্ট হলে কিছু ঝুঁকিও রয়েছে। সংবিধান অনুযায়ী তাকে সেনাবাহিনী ছাড়তে হবে, যা সেনা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তিনি ইতোমধ্যে তার স্থলাভিষিক্ত হিসেবে অনুগত জেনারেল ইয়ে উইন ও’কে নিয়োগ দিয়েছেন। এছাড়া তিনি নিজেই নেতৃত্বে একটি নতুন পরামর্শদাতা পরিষদ গঠন করেছেন, যাতে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই তার প্রভাব বজায় থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।