করাপশন টক
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের পর হরমুজ প্রণালি যেকোনো উপায়ে খোলা হবে: যুক্তরাষ্ট্র

editor
মার্চ ৩০, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।বিশেষ সাক্ষাৎকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার ওপর আলোকপাত করেছেন।

আজ সোমবার (৩০ মার্চ) তিনি বলেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালি যেকোনো উপায়ে পুনরায় খুলে দেওয়া হবে। এটি হয় ইরানের সম্মতিতে অথবা যুক্তরাষ্ট্রসহ একটি আন্তর্জাতিক সামরিক জোটের মাধ্যমে পুনরায় খোলা হবে।

রুবিও বলেন, ইরানে আমাদের উদ্দেশ্যগুলো পরিষ্কার এবং আমরা সেগুলো মাসের পর মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই অর্জন করব। সামরিক ‘অভিযান’ শেষ হওয়ার পর ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, তবে তাকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

সূত্র: আল জাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।