করাপশন টক
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শত্রুপক্ষকে সহায়তা করলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ইরানের

editor
মার্চ ৩১, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, গুপ্তচরবৃত্তি বা শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে থাকা ব্যক্তিরা সম্প্রতি সংশোধিত আইনের অধীনে মৃত্যুদণ্ড এবং সব সম্পদের বাজেয়াপ্তির মুখোমুখি হতে পারেন।

মুখপাত্র আরও বলেন, শত্রুদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে পারে এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করাও গোয়েন্দা সহযোগিতার আওতায় পড়তে পারে।

ইরানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত এক মাসে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সংবেদনশীল স্থানের ভিডিও বা ছবি তোলা, অনলাইনে সরকারবিরোধী বিষয়বস্তু শেয়ার করা বা শত্রুপক্ষের সহযোগিতা করা।

বিচার বিভাগীয় মুখপাত্র বলেন, গত বছর অনুমোদিত হওয়া এ আইন গোয়েন্দা এবং কিছু মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, যা শত্রুপক্ষের সরকারের সহায়তা হিসেবে ধরা হয়। তিনি সতর্ক করে বলেছেন, যারা আতঙ্ক সৃষ্টি করে মিথ্যা তথ্য ছড়াবে, তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এমনকি যুদ্ধকালেও তাদের শাস্তি বাড়ানো হবে।

তিনি আরও জানান, এ ধরনের মামলায় প্রায় ২০০টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সম্পদের সনাক্তকরণ ও বাজেয়াপ্তির কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, আইন কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম সহমর্মিতা থাকবে না।

সূত্র: টাইমস অব ইসরাইল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।